শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির নেতৃত্বে তাকি-তাসিফ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটি (আইইউআইটিএস) ২০২৫–২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাকি খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের আদিল মুহাম্মদ তাছিফ। 

 

রবিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক অফিসিয়াল ঘোষণায় আগামী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, আধুনিক আইটি জ্ঞান চর্চা এবং শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলাই কমিটির মূল লক্ষ্য বলে জানানো হয়।

 

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাশফিক, আখি খাতুন, নুসরাত জাহান অ্যানি, পিয়াসা আক্তার আম্বিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিল মুহাম্মদ তাছিফ, যুগ্ম সম্পাদক ঋত্বিক মজুমদার, শরিফুল ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক তুহিন রেজা, সায়াদ বালখ শের ই বুখারী, মো. জিহাদ আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফারহান আজাদ, সহকারী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুসফিক রানা, সুদক্ষেনা বিশ্বাস সাকাল, অর্থ সম্পাদক মো আশেকুর রহমান, সহকারী অর্থ সম্পাদক মেহেরুননেসা রোমানা, দপ্তর সম্পাদক মোছা. মহররমি নেসা, উপ-দপ্তর সম্পাদক তারেক রহমান, মোছা. ফাতেমা তুজ জাহুরা, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার, উপ-প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন শোভন, একরামুল হাসান রিসাত, জনসংযোগ সম্পাদক মোছা. আয়শা সিদ্দিকা খুশি, সহকারী জনসংযোগ সম্পাদক আলবির হাসান ইমন, কর্মশালা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হোদান, সহকারী কর্মশালা বিষয়ক সম্পাদক মংশেনু মারমা, সাইবার সিকিউরিটি সম্পাদক সাখাওয়াত হোসাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জান্নাতুল ফিজা সুপ্তা, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মো. মিনহাজ, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাফিজুর আর. মহিম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক আতিক শাহরিয়ার জিসান, সাংস্কৃতিক ও ট্যুরিজম সম্পাদক ওয়াসিফুর রহমান, সহকারী সাংস্কৃতিক ও ট্যুরিজম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হালিম হাম্মাদ ও নুসরাত জাহান মিম।

 

সাধারণ সম্পাদক আদিল মুহাম্মদ তাছিফ বলেন, “আইইউআইটিএস প্রযুক্তির পাশাপাশি নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা নিয়েও কাজ করে। কারণ আমরা বিশ্বাস করি, একজন সফল টেক প্রফেশনাল হতে হলে এই তিনটিই সমান জরুরি। এখানে প্রতিটি সদস্য শুধু শিক্ষার্থী নয়, একে অপরের অনুপ্রেরণা। আমরা একসাথে শিখব, একসাথে নিজেদের গড়ব—পড়াশোনায়, নেতৃত্বে ও একতায়।”

সভাপতি তাকি খান বলেন, “আইইউআইটিএস এর নতুন কমিটির মূল লক্ষ্য হলো সংগঠনের সকল সদস্যকে সাথে নিয়ে আইটি দক্ষতা বৃদ্ধি করা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে সবসময় আপডেট থাকা। বর্তমান প্রযুক্তি জগতের নতুন নতুন বিষয় সম্পর্কে জানার মাধ্যমে সবাই মিলে শেখা, আলোচনা করা এবং একে অপরকে বিভিন্ন সমস্যায় সহায়তা করার একটি সুন্দর পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।

আমরা বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলা সম্ভব। আইইউআইটিএস শুধু একটি সংগঠন নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই একসাথে শিখবে, এগিয়ে যাবে এবং ভবিষ্যতের প্রযুক্তি বিশ্বের জন্য নিজেদের প্রস্তুত করবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর