কচুয়ায় এমপি শেখ মনজুরুল হকের পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা
উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) সোমবার দুপুরে কচুয়ায় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কচুয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি উপজেলায় আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সাধারণ মানুষের সাথে পরিচ্ছন্নতা অভিযান
স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় সংসদ সদস্যের সাথে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তিনি বলেন, “একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। আমাদের শহর ও হাসপাতালগুলো পরিষ্কার রাখা কেবল কর্তৃপক্ষের কাজ নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।” এ অভিযান ১ মাস ধরে চলবে বলেও জানান।
পরিচ্ছন্নতা অভিযান ও পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান,সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান । এছাড়াও এই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মাওলানা শেখ মোহাম্মদ ইউনুস, সেক্রেটারি, জেলা জামায়াত।
মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আমীর, কচুয়া উপজেলা জামায়াত,
শেখ মোঃএনামুল কবির, কেন্দ্রীয় নেতা, ইসলামী ছাত্রশিবির,
অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন।
সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোস্তাজাবুল হক।
জেলা জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম ও শাকিল আহম্মেদ প্রমুখ।
উপজেলা পরিষদে আয়োজিত সভায় সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





