কচুয়ায় ১৪৪ কেজি সৌদি আরবের বরাদ্দকৃত খেজুর বিতরণ
উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়ায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে সৌদি আরব থেকে বরাদ্দকৃত সরকারি খেজুর বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৫৪টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে এই খেজুর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৪২টি মাদ্রাসা ও এতিমখানা। ১৩ টি উপজেলা সংলগ্ন মসজিদ।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মোট ১৮ কার্টন থেকে ১৪৪ কেজি খেজুর প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
খেজুর বিতরণকালে কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আলেম ওলামা দের সাথে আলোচনা সাপেক্ষে স্বচ্ছতার সাথে এই বরাদ্দকৃত খেজুর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে, যা এতিম ও মুসল্লিদের উপকারে আসবে।





