সারাদেশ

কর্ণফুলীতে ভারী বর্ষণে দেয়াল চাপায় বৃদ্ধার মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভারী বর্ষণে দেয়াল চাপা পড়ে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল আড়াইটার দিকে কর্ণফুলী থানার শিকলবাহার ইউনিয়নের পুলিশ বিট এলাকার এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বেগম কর্ণফুলী থানাধীন মাস্টার হাট এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিট শিকলবাহা এলাকায়
ভারী বর্ষণের ফলে সড়কের পাশের একটি দেয়াল আকষ্মিক ধসে পড়ে। এ সময় পথচারী দেলোয়ারা বেগম দেয়ালের মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগ থেকে ২নং ওয়ার্ডে পাঠান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,