Uncategorized

কলমাকান্দায় দুই দিনব্যাপী জৈব কৃষি ও প্রাণী পালন প্রশিক্ষণ সম্পন্ন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

কলমাকান্দা উপজেলার বালুচড়া মিশন হল রুমে দুই দিনব্যাপী জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন শাহা, ভেটেরিনারি সার্জন ডা: লুৎফুল কবীর, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, আলোক কোরে-২ প্রকল্পের কো-অর্ডিনেটর বাধন চিরান, কৃষি অফিসার এনা নকরেক এবং মাঠ কর্মকর্তা সূচনা রুরাম।

প্রথম দিনে জৈব পদ্ধতিতে বিষমুক্ত শাকসবজি চাষ, মাটির উর্বরতা বৃদ্ধি, জৈব সার তৈরি ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিতীয় দিনে গৃহপালিত পশু পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় গরু, ছাগল, হাঁস-মুরগি লালন-পালন, সুষম খাদ্য তৈরি, নিয়মিত টিকাদান, কৃমিনাশক ও সাধারণ রোগবালাই দমন সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণে কৃষক দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা জানতে পেরেছি কীভাবে রাসায়নিক সার ছাড়া জৈব সার ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি চাষ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে গৃহপালিত পশু লালন-পালন করে অধিক লাভবান হওয়া যায়। প্রশিক্ষণে অর্জিত এই জ্ঞান আমরা এখন সরাসরি মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারবো।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨