সারাদেশ

কুমিল্লায় বিজিবির পৃথক অভিযানে ৬ মানব পাচারকারীসহ ৭ জন আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি: কুমিল্লা:- কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবির পৃথক বিশেষ অভিযানে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী এবং এক ভারতীয় নাগরিকসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারীকে আটক করা হয়। একই অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।


‎
‎আটকৃত মানব পাচারকারীরা হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।
‎
‎এ ছাড়া আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।
‎
‎বিজিবির জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
‎

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,