চাঁদপুরের ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রে/প্তার
ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মোঃ রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রে/প্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছিয়ারা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাকিবুল হাসান (৩৮) ও তার স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তাদের দুজনেরই স্থায়ী বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার এলাকায়। তারা ফরিদগঞ্জের কাছিয়ারা এলাকায় আবদুল করিম ভিলায় ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক নির্দেশনায় এসআই আতাউর রাব্বীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




