চাঁদপুরে এডভোকেট শাহজাহান খানের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির ও আইনজীবী এডভোকেট শাহজাহান খানের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় এডভোকেট শাহজাহান খানের চেম্বারে এ ঘটনা ঘটে।
আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজের কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ শেষে তিনি চেম্বারে ফিরলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিস্তারিত ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।




