সারাদেশ

চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুতের ঘটনায় জরিমানা ও তেল জব্দ।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুরের চিরিরবন্দরে একটি বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে একজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে ৮৭ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নশরতপুর ইউনিয়নের মনসা পাড়া এলাকায় অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে জনৈক নিতাই চন্দ্র রায়ের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ওই বাড়িতে মজুত রাখা ৮৭ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত পেট্রোল রাতেই চিরিরবন্দর ফিলিং স্টেশনে জমা দেওয়া হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে পুরো উপজেলায় আমাদের বিশেষ নজরদারি রয়েছে। কারো বিরুদ্ধে এমন তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,