ছাতক থানায় গিয়ে এসআই আবু বকরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মিলন এমপি
তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন।
শুক্রবার রাতে তিনি ছাতক থানায় উপস্থিত হয়ে প্রয়াত এসআই আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন। এ সময় তিনি থানার অফিসার ও ফোর্স সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।
এমপি মিলন প্রয়াত পুলিশ কর্মকর্তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি পরিবারের সদস্যদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম, উপজেলা বিএনপির সদস্য কয়েছ আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাচ্চা আবেদীন ও ছাত্রদল নেতা আলী আহমদ।





