জনগণের সেবক হতে চান সাহেব আলী মির্জা: যাদুরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সাহেব আলী মির্জা।
এক শুভেচ্ছা বার্তায় বেকরেবিল প্রবাসী কল্যাণ সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সাহেব আলী মির্জা বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সম্প্রীতি। এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।”
জনপ্রতিনিধি হিসেবে কাজ করার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আরও বৃহত্তর পরিসরে সাধারণ মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি ৭ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রার্থনা জানিয়ে বলেন, “আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে সুন্দর, মাদকমুক্ত ও সমৃদ্ধ এক সমাজ গড়ে তুলি।”
সাহেব আলী মির্জা দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবা ও প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে আবারো ঈদ মোবারক জানিয়েছেন।




