শিক্ষাঙ্গন

জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভয়বাহ বিপর্যয়

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে একটি প্রতিষ্ঠান টানা দুই বছর ধরে শতভাগ ফেল করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শূন্য পাসের তালিকায় রয়েছে—কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের ২১ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসার ১৬ পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। জয়পুরহাটের আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৮ জনের সবাই অকৃতকার্য হয়েছে।

এ ছাড়া ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদ্রাসায় ৬ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিল এবং পরীক্ষায় অংশ নেওয়া বাকি পাঁচজনই ফেল করেছে। পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

এর মধ্যে গণিপুর দাখিল মাদ্রাসা টানা দ্বিতীয়বারের মতো শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে জয়পুরহাট জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ হাজার ৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ১৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৮০১ জন। জেলায় গড় পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ।

শিক্ষা বোর্ডভিত্তিক ফলাফলে মাধ্যমিকে পাসের হার ৬৭ দশমিক ২৪ শতাংশ, মাদ্রাসায় ৪০ দশমিক ৩৫ শতাংশ এবং কারিগরি শিক্ষায় ৪৩ দশমিক ৫১ শতাংশ।

তবে জেলার সামগ্রিক ফলাফলের বিপরীতে শতভাগ সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং দুজন ‘এ’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার বলেন, প্রতিবছর পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর তথ্য চাওয়া হয়। এ বছরও চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে। পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর