সারাদেশ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

এম জালাল উদ্দীন:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

রবিবার (২৮ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে চলমান ক্যাম্পেইনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং সুস্থ-স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও জানান, উপজেলার প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালিত হয়েছে। শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনতে উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ ২৪১টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে।

এ বছর পাইকগাছা উপজেলায় মোট ২৮ হাজার ৬শ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,