পলাশবাড়ীতে পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস, গাড়ী ভাংচুর সহ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়ীঘর লুটপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের তিনমাথা মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা সভাপতিত্বে যুগ্ন আহবায়ক নির্ঝর আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক , যুগ্ম আহবায়ক হায়দার আলী, স্বপন সরকার,নজরুল ইসলাম, শাকিল, মেহেদী হাসান,তাহিরুল, মোখলেছ, হাসান,শাহিন, শাহজাহান, আপন,পারভেজ সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা, দেশব্যাপ অগ্নি সন্ত্রাস, গাড়ী ভাংচুর সহ গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়ীঘর লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি’র দাবী জানান।





