সারাদেশ

হালিশহরে চুরি যাওয়া পুলিশের টহল গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হালিশহর ছোটপুলে পুলিশ লাইন্স-সংলগ্ন রেস্টুরেন্টের সামনে থেকে চুরি হওয়া সিএমপির সরকারি টহল গাড়ি কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ।
এ ঘটনায় প্রধান আসামি রুবেলকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) দলের সদস্যরা ছোটপুলের পুনাক রেস্টুরেন্টের সামনে সিএমপি-১৮০ নম্বর গাড়ি রেখে দুপুরের খাবার খেতে যান। ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে আশপাশে খুঁজেও সন্ধান পাননি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনুমানিক ২টা ৪৩ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি গাড়িটি নিয়ে যান।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে চেকপোস্ট জোরদার করা হয়। এর ফলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গাড়িটি কর্ণফুলী থানা এলাকা হতে উদ্ধার করা হয়। নীল রঙের সিঙ্গেল কেবিন গাড়িটি টাটা মডেলের। পুলিশের ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল।
পরে ঘটনায় জড়িতদের শনাক্ত করে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে হালিশহর থানার বিশেষ অভিযানিক দল। তাঁর বাড়ি কুমিল্লার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নে, বর্তমানে তিনি ডবলমুরিংয়ের ধনিয়ালা পাড়ায় ভাড়া থাকেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,