সারাদেশ

বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাগেরহাট জেলা পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু রিয়াজ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দিচ্ছি। অর্থ বরাদ্দের ক্ষেত্রে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে দেখা হচ্ছে, কোন প্রতিষ্ঠান বা সংগঠনের প্রকৃত অর্থে আর্থিক সহায়তা প্রয়োজন। যাদের প্রয়োজন রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।”
তিনি আরও বলেন, সরকারি অর্থ যেন যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে জেলা পরিষদ গুরুত্ব দিচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা। একই সঙ্গে তাঁরা এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,