সারাদেশ

জয়পুরহাটে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা করায় বাদী চম্পা বেগম গ্রেফতার

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণচেষ্টার মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় উল্টো মামলার বাদী মোছাঃ চম্পা বেগমকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ। ভুক্তভোগী ব্যবসায়ীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারার পাল্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আসামী চম্পাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলায় জানা যায়, কালাই উপজেলার মান্দাই গ্রামের চম্পা বেগম গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা (নং-১১৭/২০২৫) করেন। এতে তিনি অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর ২০২৫ দুপুরে মোসলেমগঞ্জ বাজারে তেলিহার গ্রামের পল্লী চিকিৎসক মোঃ তানজির আহম্মেদ ওরফে সাকিবের ফার্মেসিতে ওষুধ ও প্রেসার মাপতে গেলে সাকিব দোকানের সাটার নামিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
আদালতের নির্দেশে কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সরেজমিনে তদন্ত শেষে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ার বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে বাদী চম্পা বেগম আদালতে অনুপস্থিত থাকলে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ট্রাইব্যুনালের বিচারক  হাবিবা মণ্ডল মামলাটি খারিজ করে দেন।
এরপর মিথ্যা মামলায় হয়রানির শিকার হওয়ার অভিযোগে ভুক্তভোগী পল্লী চিকিৎসক ও ক্ষেতলাল সরকারি ছাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক তানজির আহম্মেদ সাকিব ওই ট্রাইব্যুনালেই চম্পা বেগমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় পাল্টা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান চালিয়ে চম্পা বেগমকে গ্রেফতার করেন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় চম্পা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,