রাজনীতি সারাদেশ

জামালপুরের আলম ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে সহ-তথ্য ও গবেষণা সম্পাদক

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরের সরিষাবাড়ির কৃতি সন্তান আলম মাহমুদ সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে ঢাকা মহানগর উত্তর শাখার সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই অর্জনে ময়মনসিংহ বিভাগের রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন এক সাফল্যের অধ্যায়।

আলম মাহমুদ জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তিনি তৃণমূল থেকে উঠে এসে আজকের এই অবস্থানে পৌঁছেছেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ওয়ার্ড ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভাটারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের সদস্য এবং জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধাপে ধাপে নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে অবশেষে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন তিনি।

নিজের প্রতিক্রিয়ায় আলম মাহমুদ বলেন, “আমার রাজনৈতিক পরিশ্রমের মাধ্যমে আমি যে পদ পেয়েছি তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই সামনের দিনে সকলকে সঙ্গে নিয়ে দেশ ও দশের উন্নয়নে নিরলসভাবে নিষ্ঠার সহিত কাজ করে যেতে।”

তার এই অর্জনে এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে আনন্দের ছোঁয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি তার দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,