শিক্ষাঙ্গন সারাদেশ

নওগাঁয় শিক্ষার্থীকে মারপিট করায় প্রধান শিক্ষককে অবরুদ্ধ মোটরসাইকেল আগুন 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় শিক্ষার্থীকে মারপিট এর অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিলো উত্তেজিত শিক্ষার্থীরা। এঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৪ আগস্ট দুপুরে নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়ুয়া ৪ জন শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে উত্তেজিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানিয়রা প্রধান শিক্ষকের মোটরসাইকেল ভাংচুর ও আগুন-এ, পুড়িয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। জানা যায়, বিদ্যালয়ের অবকাঠামোগত নানা সমস্যার সমাধান না করায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিলো। এছাড়া শ্রেণী কক্ষ গুলো জরাজীর্ন ছাউনির টিন ফুটো থাকায় বৃষ্টির সময় শ্রেণি কক্ষে পানি পড়ে এমনকি দরজা ও জানালার অভাবে সন্ধার পর সেখানে মাদক সেবীদের আড্ডা বসে। এসব বিষয় নিয়ে কথা বললেই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করতো এমন অভিযোগ তুলে তারা আরো জানান, এসব সমস্যা সমাধানের জন্য প্রতিবাদ করায় গত সোমবার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণিতে সাজেদুল ইসলামকে মারপিট করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান সেই জেরে মঙ্গলবার সপ্তম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারপিট করা হয়। মারপিটে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এখবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকার লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। কর্মসূচি’র এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে তাতে আগুন ধড়িয়ে দেয় এবং প্রধান শিক্ষককে তার কক্ষে তালাবদ্ধ করে রাখেন ও বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। সংবাদ পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ খোরশেদ আলম বলেন, ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছে উত্তেজিত শিক্ষার্থী সহ সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসা হয়। এবিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,