সারাদেশ

পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা 

খুলনার পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব বিশ্বাস এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, পিআইও অফিসের সহকারী মোছা. ফাতেমা খাতুন, সুজয় মিস্ত্রি, মো. সুমন আল-মামুন, মো. মনির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষকে দুর্যোগের সময় সঠিকভাবে করণীয় সম্পর্কে ধারণা দেয় এবং জানমাল রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,