সারাদেশ

পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত

এম জালাল উদ্দীন:খুলনা 

খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনা উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজারে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীদের আবেদন গ্রহণ করে তাৎক্ষণিকভাবে চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন করা হয়। পাশাপাশি লাইসেন্স নবায়নকারীদের অনুকূলে সরকারি বিধি অনুযায়ী ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ব্যবসায়ীরা সহজেই লাইসেন্স নবায়নের সুযোগ পান এবং সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব আদায় কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ ধরনের ভ্রাম্যমাণ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী জানান, চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন কার্যক্রমের আওতায় চলতি বছরের জুলাই মাসে প্রায় ৯ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,