Uncategorized

পল্টন ট্র্যাজেডির জড়িতদের শাস্তির দাবিতে ফরিদগঞ্জে জামায়াতের আলোচনাসভা

মোঃ সোহেল রানা, ‎ফরিদগঞ্জ সংবাদদাতা:
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
‎‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন পাটোয়ারী এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম।
‎‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইউনূছ হেলাল বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায়। সেদিনের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি আজও মানুষকে ব্যথিত করে। আমরা চাই, ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।”
‎‎বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, ২৮ অক্টোবরের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। লগি-বৈঠার হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মত্যাগ ও পরিবারের স্বজন হারানোর বেদনা কখনো ভোলার নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও কোনো মানুষকে হত্যা বা নির্যাতন করার অধিকার কারও নেই। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
‎‎বক্তারা আরও বলেন, অতীতের রাজনৈতিক সহিংসতার সঠিক ইতিহাস সংরক্ষণ, নিহতদের স্মরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাঁরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং নিহতদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
‎আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, তাঁদের পরিবার-পরিজনের ধৈর্য ধারণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨