সারাদেশ

পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী হেলাল

হাটহাজারী প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫(হাটহাজারী এবং আংশিক বায়েজিদ) আসনের সাংসদ ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। প্রাকৃতিক সম্পদ ও নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর এই এলাকাকে সবার সহযোগিতায় বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হয় এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সারাদেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এতে দল, ধর্ম, গোত্র বা শ্রেণিভেদে কোনো বৈষম্য থাকবে না। হাটহাজারীতে হতদরিদ্র, দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও স্বচ্ছল—এই চার শ্রেণিতে তালিকা প্রণয়নের কাজ শিগগিরই শুরু হবে।
তিনি বলেন, “আমি আগে যেমন সাধারণ মানুষ ছিলাম, এখনও তেমনই আছি। হাটহাজারীর সন্তান হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
এ সময় তিনি আরও জানান, উপজেলার খালগুলো পুনরুদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন। পাশাপাশি যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সামাজিকভাবে স্বেচ্ছাসেবক সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী হাটহাজারীতে পৌঁছে উপজেলা বিএনপি আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারির কর্মসূচিতে অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,