Uncategorized

পৃথিবী মায়ের যত্নে কলমাকান্দায় কারিতাসের সচেতনতা সভা

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীর প্রতি মমত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বরুয়াকোনায় কারিতাসের উদ্যোগে ‘Awareness Session: Caring the Mother Earth–2026’ শীর্ষক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় শিক্ষার্থীদের মাঝে ধরিত্রী তথা পৃথিবীর যত্ন নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুয়াকোনা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার বিপিন নকরেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুয়াকোনা মিশনের পাল-পুরোহিত ফাদার অঞ্জন জাম্বিল। এছাড়াও সিস্টার নির্মলা গোমেজসহ অন্যান্য সিস্টারগণ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পৃথিবী আমাদের মায়ের মতো। ধরিত্রীকে ভালোবাসা, পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। তারা শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশদূষণ রোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সিস্টার নির্মলা গোমেজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। ছোট ছোট সচেতনতাই একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়তে ভূমিকা রাখে।”

প্রধান অতিথি ফাদার বিপিন নকরেক বলেন, “পৃথিবী আমাদের সবার আবাসস্থল। একে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। মা যেমন সন্তানের যত্ন নেন, তেমনি আমাদেরও ধরিত্রীর প্রতি মায়ের মতো ভালোবাসা ও যত্নশীল হতে হবে।”

বিশেষ অতিথি ফাদার অঞ্জন জাম্বিল শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও পরিবেশ সচেতনতার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় অতিথি ও শিক্ষার্থীরা মিলে ভেষজ, ফলজ ও পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন। বক্তারা বলেন, বেশি বেশি গাছ লাগানো পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রিংনাম দিও এবং সমাপনী বক্তব্য দেন ফৈবী কুবি।

উপস্থিত অতিথিরা বলেন, এই সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨