প্রধান শিক্ষক মো: সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, পলাশ উপজেলা শাখার সভাপতি মোঃ সুলতান উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, পলাশ উপজেলা শাখা এবং নরসিংদী জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস), পলাশ শাখার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস)-এর সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন মাস্টার।সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আরিফ পাঠান, নরসিংদী সদর উপজেলা নকশিসের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, পলাশ উপজেলা নকশিসের সভাপতি মোঃ হুমায়ুন কবির মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরুখ খান সাকিব, পলাশ শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, মোহাম্মদ রুবেল মিয়া, মো: রফিকুল ইসলাম, সাইফুল হক খান,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আনিসুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সুলতান উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তারা তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মোঃ সুলতান উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।





