Uncategorized

ফরিদগঞ্জে এম.এ হান্নানকে মনোনয়নের দাবীতে মৌন মিছিল

মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে কালো পতাকা হাতে মৌন মিছিল করেছে এম.এ হান্নানের সমর্থকরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে মৌন মিছিলটি উপজেলার বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে মৌন মিছিলের আয়োজন করা হয়।

মৌন মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ডাঃ আবুল কালাম আজাদ, ফারুক খান, নজরুল ইসলাম পাটোয়ারী, আব্দুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি, পৌর বিএনপি নেতা জাকির গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা, যুব মহিলা দলের ফারজানাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨