Uncategorized

ফরিদগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল

মোঃ সোহেল রানা :
সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ বলেছেন, টাকা ছাড়া কোনো প্রকার খাবার ছাড়া আজকের এই খেলা দেখার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আজকের ফাইনাল খেলায় জয়-পরাজয় দলের উভয়কে অভিনন্দন। গৃদকালিন্দিয়া কলেজ খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শুক্রবার (১৫ মে) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া কলেজ মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।

প্রধান অতিথি বলেন, আজকের ফুটবলের ফাইনাল খেলায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ ক্রীড়াপ্রেমী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কাজ করেছেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে আশা করছি।” আমি ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে সব সময় আপনাদের পাশে থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন লায়ন মো. হারুনুর রশিদের সহধর্মিণী নাজমা বেগম, কন্যা তাসফিয়া মুশাররাত রাফা (তন্বী), উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, মো. শরীফ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ৭নং ওয়ার্ড ও বারপাইকা দল। নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে বারপাইকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৭নং ওয়ার্ড। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজক সংগঠন গৃদকালিন্দিয়া স্পোর্টিং ক্লাব জানায়, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨