ফরিদগঞ্জে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ: আহত ৫
মোঃ সোহেল রানা :
চাঁদপুর ফরিদগঞ্জে প্রাইভেটকারের সাথে অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সড়কের গৃদকালিন্দিয়া এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা।
রোববার (৭ জুন) দুপুরে গৃদকালিন্দিয়া বাজারের পাশে স-মিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন—লক্ষ্মীপুরের সুমন (১৬), রায়পুরের সাইফুল ইসলাম (১৮), ফরিদগঞ্জের কাউনিয়া এলাকার জসিম উদ্দিন (৪৪) এবং চরমথুরা গ্রামের বাপ্পী (৩২)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি দল কাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।



