ফেনী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
বিশেষ প্রতিনিধি:-ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন কারণে অন্য অফিস থেকে ফেরত দেওয়া কিছু পাসপোর্ট আবেদন ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয়েছে। এ কাজে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগকারীদের আরও দাবি, স্থানীয় কয়েকটি ট্রাভেল এজেন্সি ও দালালচক্রের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয়। তাদের ভাষ্য অনুযায়ী, বিষয়টি একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এবং সংশ্লিষ্ট অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তারা সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও খাগড়াছড়ির, রোহিঙ্গা, মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও এই অফিস থেকে সহজে পাসপোর্ট করতে পারছে অবৈধভাবে।
যেখানে অনুসন্ধানী রিপোর্টে পর্যালোচনা করে দেখা গেছে কুমিল্লা পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করতে না পেরে সহজেই ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে করতে পারে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, অভিযোগগুলো ভিত্তিহীন।
এদিকে অভিযোগকারীরা আরও দাবি করেন, ফেনী অঞ্চলের পাসপোর্ট কার্যক্রমে দালালচক্রের প্রভাব রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুর্নীতির যে চিত্র উঠে এসেছে তার চাইতেও বেশি দুর্নীতি হয়ে থাকে ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই সরকারি কর্মকর্তার মাধ্যমে । এই অফিস থেকে ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট করা হয় এমন অভিযোগ রয়েছে।
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিস যেখান থেকে একাধিক মামলা থাকলেও পাসপোর্ট সহজে বের করতে পারে দালাল ও সহকারী পরিচালকের মাধ্যমে।
পাসপোর্ট গ্রহিতা অবৈধভাবে দালালের মাধ্যমে জমা দিলে ও, পাসপোর্ট নিতে আসতে হয় না ঘরে বসেই পাসপোর্ট পাওয়া যায় এ ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।




