বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কচুয়ায় আনন্দ মিছিল
বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কচুয়ায় বিশাল আনন্দ মিছিল ও র্যালি করেছে কচুয়া উপজেলা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক, জননেতা তারেক রহমান, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৩ মে) বিকাল ৫টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি কচুয়া জিরো পয়েন্ট হয়ে উপজেলা গেট অতিক্রম করে পুনরায় জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন,
উজ্জ্বল কুমার দাস (সাবেক যুগ্ম সম্পাদক, বাগেরহাট জেলা ছাত্রদল),আউয়াল শিকদার (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাগেরহাট জেলা ছাত্রদল),
রিয়াজুল ইসলাম (সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক),
শাওন সরদার (সাবেক সদস্য সচিব, কচুয়া উপজেলা ছাত্রদল),
রুবেল হাসান ও খান সাওন (সাবেক যুগ্ম আহবায়ক)
ইমরান হোসেন (সাবেক ১ নং সদস্য, কচুয়া উপজেলা ছাত্রদল)
এছাড়াও কচুয়া ডিগ্রি কলেজ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।
সম্প্রতি আতিকুর রহমান রাসেলকে সভাপতি ও নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা ছাত্রদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথে ছাত্রদলকে আরও গতিশীল করতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।





