বানারীপাড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে জিয়া পরিবারের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বানারীপাড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে জিয়া পরিবারের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে বানারীপাড়া বন্দর বাজারে শ্রমিক দলের কার্যালয় সংলগ্ন একটি বিল্ডিংয়ের ছাদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, ফারুক হোসেন মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, আব্দুল হাকিম, উপজেলা ছাত্র দলের সভাপতি রুবেল হোসেন, দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি শিক্ষক কাইউম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের সম্পাদক আবদুর রহমান, পৌর শ্রমিক দলের সম্পাদক জহিরুল ইসলাম জকু,পৌর বিএনপির প্রচার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত শুভ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ, বাকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, পৌর শ্রমিক দলের সহ সভাপতি মোঃ শাহিন, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক বাবু ডাকুয়া, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বিটু লাল দে, সদস্য উজ্জ্বল কুন্ডু প্রমূখ।





