সারাদেশ

মাদক ও কিশোর গ্যাংমুক্ত আধুনিক উত্তর মাদার্শা গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহবান 

হাটহাজারী প্রতিনিধি: মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও ইভটিজিংমুক্ত একটি সচেতন, নিরাপদ ও আধুনিক সমাজ গঠনে যুব সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে উত্তর মাদার্শা ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস এম মোদাচ্ছের শাহ-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আকতার হোসেন বাদল। প্রধান অতিথি ছিলেন এডভোকেট ফেরদৌস মোরশেদ খান (এপিপি)। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী মাহফুজ চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ দূর করতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তারা। প্রশ্নোত্তর পর্বে যুবকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এস এম মোদাচ্ছের শাহ বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে ডিজিটাল, দালাল ও হয়রানিমুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসীদের সহযোগিতায় একটি উন্নয়ন তহবিল গঠন, নিয়মিত জনতার মুখোমুখি সভা আয়োজন এবং মাদক প্রতিরোধে ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রবাসী পরিবারের পাশে দাঁড়ানো হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণেরও ঘোষণা দেন তিনি। সভায় স্থানীয় আলেম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী ও প্রায় তিন শতাধিক যুবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উত্তর মাদার্শা ইউনিয়নের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,