সারাদেশ

মির্জাপুর সীতাকালী বাড়িতে দুর্ধর্ষ চুরি : সাত লক্ষাধিক টাকার মালামাল লুঠ

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড অবস্হিত শ্রী শ্রী সীতাকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে। কালী মন্দিরের পাশের রান্নাঘরের টিনের চালা কেটে চুরি হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। সংবাদ পেয়ে হাটহাজারী থানা পুলিশ ও স্হানীয় ইউ পির প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অধির চৌধুরী ও রাজু চক্রবর্তী জানান,গতবৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের পুজারী পূজার কার্যক্রম শেষ করে রাতে তিনি বাড়িতে চলে যান। গতকাল শুক্রবার পূজারী সকালে এসে মন্দির সদর দরজার গেইটের তালা খুলে ভিতরে ঢুকে চুরির বিষয়টি অবহিত হয়। তিনি তাৎক্ষণিক ভাবে বিষয়টি মন্দির পরিচালনা পরিষদ জানান। তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। চুরির ঘটনা প্রচারিত হলে চারিদিকের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। মন্দিরের রান্না ঘরের টিনের চালা কেটে চোর ভিতরে ঢুকেছে। চোর রান্না ঘরে রাখা দুইটি গ্যাস সিলিন্ডার, চুলা, কালী মাতার শরীরে ভক্তদের দানকৃত গলার স্বর্গের ও রৌপ্যের চেইন কপালের টিপ, পূজার তৈজসপত্র, ঘন্টা সোলারের ব্যাটারী, সি সি ক্যামরায় মনিটর ও মেসিন, মাইকের মেসিন সহ মূল্যবান জিনিস পত্র লুঠ করে রান্না ঘরের পিছনের দরজা খুলে পালিয়ে যায়। চোরের লুন্ঠিত মালামালের মূল্য আনুমানিক সাত লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার সংবাদ অবহিত হয়ে স্হানীয় ইউ পির প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ও হাটহাজারী থানার উপ পরিদর্শক মোঃ সারোয়ার আলম ঘটনাস্হল পরিদর্শন করে চুরি যাওয়া মালামালের তালিকা তৈরি করেন। মন্দির চুরির ঘটনায় এলাকার ভক্তদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,