সারাদেশ

লিডার আসছে এই স্লোগানে আনন্দ মিছিল করছেন নজমুল হক সনির সমর্থক গোষ্ঠী।

অন্তর হোসেন, নওগাঁ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নওগাঁয় মিছিল করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনির সমর্থক গোষ্ঠী।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাট নওগাঁ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার নেতৃত্বেই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ থেকে বক্তারা নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আলহাজ্ব নজমুল হক ছনিকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,