সারাদেশ

সরকারি কাজে বাধা, হামলা ও হুমকির অভিযোগে মামলা; আক্কেলপুরে বাবা-ছেলে গ্রেপ্তার 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং এক উপপরিদর্শককে (এসআই) চার ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল-মাসুম। শনিবার রাতে তিনি মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন আক্কেলপুর পৌরশহরের হাস্তাবসন্তপুর মহল্লার সাকিবুর রহমান সুমন (৪০), যিনি ট্যারা সুমন নামে পরিচিত, এবং তাঁর ছেলে সায়মন সাফিত (১৭), ওরফে সুজন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত ছেলেটিকে জামিন এবং বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আবু বকর সিদ্দিক।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিকেলে আক্কেলপুর পৌর এলাকার একটি টিসিবি পণ্য বিক্রয়কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছিল পুলিশ। এ সময় কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়ে জোরপূর্বক পণ্য নেওয়ার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অভিযুক্তরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি ও মারধর করে এবং পুলিশের পিকআপের গতিরোধ করে কিছু সময় আটকে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত সাকিবুর রহমান সুমন এসআই আব্দুল্লাহ আল-মাসুমকে চার ঘণ্টার মধ্যে বান্দরবানে বদলি এবং চাকরি খাওয়ার হুমকি দেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বাবা-ছেলেকে আটক করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,