সারাদেশ

হাদি হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার(পাবনা)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে পাবনা এডওয়ার্ড কলেজ জামিয়া মসজিদের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকোরীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন। তারা বলেন, ভারতে আধিপত্য এই দেশে চলবে না। এসময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,