রাজনীতি রাজনীতি সারাদেশ

৫ দফা দাবিতে পাবনার চাটমোহরে সমমনা ইসলামি দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার পাবনা

৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ সমমনা ইসলামি দলগুলোর আয়োজনে পাবনার চাটমোহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড হতে জামায়াতে ইসলামি,ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার জারদিস মোড়ে গিয়ে শেষ হয়।

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন,সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম,নির্যাতনও গণহত্যার বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,জামায়াতে ইসলামি বাংলাদেশ চাটমোহর উপজেলা আমীর মওলানা আব্দুল হামিদ,সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব,পৌর আমীর সোলায়মান হোসেন,সেক্রেটারি সাদ্দাম হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ মাস্টার,খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন,ইসলামি আন্দোলন বাংলাদেশের আবু তালহা প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত আওয়ামী লীগের বিচার ও তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন,পিআর পদ্ধতিতে নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,