Uncategorized

অনগ্রসর শব্দটি মুছে ফেলতে চাই’: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সহায়তা বিতরণে কায়সার কামাল

কলমাকান্দা(নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও নগদ উপবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এসব বিতরণ করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. শামসুজ্জামান আসিফ।

অনুষ্ঠানে ৪২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল ও ২৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৪১ জনকে ৩ হাজার, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮৫ জনকে ৫ হাজার এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৫৭ জনকে ৭ হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি ৯টি পরিবারকে বসতঘর হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি, সমতল সবাইকে এক কাতারে এনেছিলেন। তাঁর দর্শন ছিল, আমরা সবাই বাংলাদেশি।” তিনি ‘অনগ্রসর’ শব্দটি বাদ দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমঅধিকারের নাগরিক হিসেবে এগিয়ে নেওয়ার কথা বলেন।

তিনি জানান, কলমাকান্দায় ৯টি ও দুর্গাপুরে ১০টি ঘর নির্মাণ, সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন, মন্দির-গির্জা সংস্কার এবং বর্ডার রোডের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। হাজং ভাষা সংরক্ষণে বই প্রকাশ ও মন্দিরভিত্তিক ভাষা শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণাও দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “এই উপবৃত্তি তোমাদের জন্য অনুপ্রেরণা। ভালো ফলাফল করলে যোগ্যতার ভিত্তিতে চাকরির ক্ষেত্রে আমি সুপারিশ করব।” সেলাই মেশিন প্রাপ্তদের বলেন, “এটি বিক্রির জন্য নয়। কাজে লাগিয়ে নিজেরা আয় করবেন, অন্যদেরও সেবা দেবেন।”

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা বলেন, এ ধরনের সহায়তা তাদের শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨