জাতীয় সারাদেশ

অন্ধকারে জ্বালানি মজুদ, আলোয় প্রশাসন—তারাগঞ্জে অভিযানে ফাঁস অবৈধ কারবার

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে সংরক্ষিত বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করে তা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলি এলাকায় অবস্থিত ‘আর বি ফিলিং স্টেশন’-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, ওই ফিলিং স্টেশনটিতে জারকিনে করে পেট্রোল মজুদ করে তা অধিক দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে জারকিনে সংরক্ষিত প্রায় ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার ও প্রাসঙ্গিক আইনের আওতায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, অবৈধভাবে পেট্রোল মজুদ করে তা বাইরে বেশি দামে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জব্দ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পেট্রোল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ কঠোর অবস্থান অবৈধ মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের জন্য একটি সতর্ক বার্তা বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযানে সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে এবং জ্বালানি বাজারে স্বচ্ছতা ফিরবে বলে তারা আশা করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,