জাতীয় সারাদেশ

কচুয়ায় জমিজমা বিরোধে বৃদ্ধের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় খুলনায় স্থানান্তর

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

​বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের ভাষা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হেমায়েত মল্লিক (৬০) নামে এক বৃদ্ধের ওপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে একই এলাকার ইয়াহিয়া মল্লিকের (৩৫) নেতৃত্বে ৪-৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল হেমায়েত মল্লিকের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কচুয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেমায়েত মল্লিকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, একই জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগেও একবার হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় রুহুল নামে একজন গুরুতর আহত হয়েছিলেন। আজকের ঘটনাটি সেই পূর্ব বিরোধেরই চরম বহিঃপ্রকাশ।

ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি অবগত আছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,