জাতীয় সারাদেশ

কচুয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে যুবকের আত্মহত্যা

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

​বাগেরহাটের কচুয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে ইমরান শেখ (২২) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ধলনগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ইমরান শেখ একই উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠী গ্রামের আনিছ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান শেখ কয়েকদিন আগে ধলনগর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে আসেন। বুধবার বিকেলে বাড়ির পাশে একটি গাছের সাথে তাকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মাদকাসক্ত হওয়ায় এ ঘটনা ঘটতে পারে।
থানা পুলিশ এর তথ্য অনুযায়ী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার নেপথ্যে কোনো পারিবারিক কলহ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,