জাতীয় সারাদেশ

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ও ১০ পিস ইয়াবাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ মে) দুপুরে ও বিকেলে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, শনিবার দুপুর ০১:৫০ ঘটিকার সময় কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী চৌরস্তার মোড় থেকে মোঃ আল-আমীন হাওলাদার (২৫) নামক এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আল-আমীন গিমটাকাঠি গ্রামের মোঃ শাজাহান হাওলাদারের ছেলে। এই ঘটনায় কচুয়া থানায় একটি মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।

​একই দিন বিকেল ০৪:৫০ ঘটিকার সময় কচুয়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। নওশের আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন
​মোঃ বাদল খান (৩৩), পিতা- হায়দার খান (গিমটাকাঠি)
​মাসুম বেপারী (২৬), পিতা- মঙ্গল বেপারী (কচুয়া সদর)
​মোঃ আরিফ হোসেন (২২), পিতা- সহিদ শিকদার (গিমটাকাঠি)
​আটকদের নিকট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কচুয়া থানায় মামলা নং-০৭ দায়ের করা হয়েছে।

​কচুয়া থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,