কর্ণফুলীর রপাথরঘাটায় যুব সংঘের দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
কর্ণফুলী প্রতিনিধি :
জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকার সরকার নিবন্ধিত সামাজিক সংগঠন যুব সংঘের চতুর্থ তম দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।
গত শুক্রবার রাতে ইছানগর বিএফডিসি সড়ক এলাকার খামার বাড়ির মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক এম এম এরশাদ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চরপাথরঘাটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের।
মোহাম্মদ আকিব জাবেদের সভাপতিত্বে এবং মো. রাজু আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ হারুন, রিভারভিউ গ্রামার স্কুলের পরিচালক শেখ আহম্মদ,সেলিম খান,নাছির আহমদ, মোহাম্মদ নুর নবী,মির্জা মো:আজাদ, মাহামুদুল হক সুমন, মোহাম্মদ নুরুল আলী, ইমরান হোসেন তারা,মোহাম্মদ আলীম উদ্দিন,মো:জসিম উদ্দিন,জেসমিন আক্তার মায়া,মো:রমজান আলী রমু,মোহম্মদ ফরিদ,মো:মাহাবুব আলম,মো:সোলেইমান, মোহাম্মদ জিয়া উদ্দিন,উপদেষ্টা সরোয়ার উদ্দিন কাজল। এছাড়াও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





