Uncategorized

কলমাকান্দায় ৫ হাজার গাছের চারা লাগানোর উদ্যোগ বিএনপি নেতা শহিদুল্লাহ শহিদের

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন খারনৈ ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ শহিদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে খারনৈ ইউনিয়নের বউ বাজার এলাকায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু করেন তিনি।

এ সময় শহিদুল্লাহ শহিদ বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। তাই শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, মানুষের কল্যাণে সামাজিক ও পরিবেশবান্ধব কাজও করা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের খারনৈ সবুজ-শ্যামল এলাকা। এই সৌন্দর্য ও পরিবেশ আরও সমৃদ্ধ করতে পর্যায়ক্রমে পাঁচ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। রোপণ করেই দায়িত্ব শেষ নয়, গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও আমরা নজর রাখব। সবাইকে নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই।”

তিনি জানান, পর্যায়ক্রমে খারনৈ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহআলম, শ্রমিক নেতা সোহাগ মিয়া, যুবদল নেতা আমিনুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইন্তাজ আলী, সাধারণ সম্পাদক আসাদ মিয়া, উপজাতি নেতা বিমল চাম্বুগং, সুনিল চাম্বুগং সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨