জাতীয়

কুমিল্লা ১০ আসনে মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রোববার মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।
এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া । হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।
অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।
গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির বিদ্রোহী কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া ।

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ