সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে আলোর কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন আলোর কাফেলা ফাউন্ডেশন আয়োজন করেছে ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার খেজুরতলা ঈদগাহ, মুলাম বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হিফজুল কুরআন বিভাগের প্রায় ১৫ জন হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী সেরা তিনজনকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মো. ওয়ালী ফয়সাল (মুলাম)। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমেদ আরমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আল ফাহাদ (মুলাম), সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাবিব (মুলাম), যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হোসেন নিরব, আহমেদ মাহফুজ, অর্থ সম্পাদক মাহমুদ হাসান নাইম, তথ্য সম্পাদক আহমেদ ফয়েজ (মুলাম), শিক্ষা সম্পাদক মেহেরাজ হোসেন (মুলাম)সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সামাজিক কার্যক্রমে অবদান রাখায় গৃদকালিন্দিয়া স্বপ্ন ছোঁয়া সমাজ সংস্থা, কালির বাজার স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন এবং হাদিয়া ফাউন্ডেশন–কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা এ সম্মাননা গ্রহণ করেন।

উপস্থিত অতিথিরা আলোর কাফেলা ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মো. ওয়ালী ফয়সাল (মুলাম)–কেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেষে সংগঠনের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি ইয়াকুব শরীফ দোয়া ও মোনাজাত পরিচালনা করলে তার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,