সারাদেশ

জয়পুরহাটে ৫ দিনব্যাপী বিসিকের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার। 

বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে জয়পুরহাটে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে বিসিক জেলা কার্যালয়, জয়পুরহাটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।

উদ্বোধনী বক্তব্যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “যার যা ভালো লাগে, সেটাকেই কাজ হিসেবে বেছে নেওয়া উচিত। একজন উদ্যোক্তা নিজের ইচ্ছা ও ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেন। উদ্যোক্তা হওয়ার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নও সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় জয়পুরহাটের উপ-ব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কার্যালয় জয়পুরহাটের শিল্প নগরী কর্মকর্তা ও শিল্প উদ্যোক্তা উন্নযন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর মো. কামাল পারভেজ।

জানা গেছে, ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,