সারাদেশ

দৈনিক ছাতকের ডাক-এর সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান ২১ নভেম্বর

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতকের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার প্রত্যয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন সংবাদমাধ্যম দৈনিক ছাতকের ডাক।

এ উপলক্ষে পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় ছাতক পৌর শহরের বরকতিয়া মার্কেটে (থানার সামনে) পত্রিকাটির সম্পাদকীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি কামনা করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তানভীর আহমদ জাকির।

তিনি জানান, ছাতকের মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনা এবং উন্নয়ন-অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই দৈনিক ছাতকের ডাক-এর অন্যতম লক্ষ্য। এ নতুন পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,