সারাদেশ

নওগাঁর পত্নীতলায় ফুটপাত উচ্ছেদ অভিযান

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অবৈধভাবে দখল করা স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ অভিযান শুরু করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।
অভিযানকালে তারা জানান, নজিপুর বাসস্ট্যান্ডের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সৃষ্টি হচ্ছিল এবং সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে গত শনিবার মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের পূর্বেই সতর্ক করা হয়।
তারা আরও জানান, এই উচ্ছেদ অভিযানের ফলে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,