সারাদেশ

পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি: কুমিল্লা:- পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুমিল্লায় শাহপুর দরবার শরীফের উদ্যোগে এক বিশাল জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা শাহপুর দরবার শরীফ এর আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেবের নেতৃত্বে আয়োজিত এ পবিত্র ঈদে মাজিউন্নবী (ﷺ) ঈদে মিলাদুন্নবী (ﷺ) জসনে জুলুসে শাহপুর দরবার শরীফের ভক্ত-মুরিদ,কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি সহ সর্বস্তরের সুন্নী আশেকে রাসূল (দ.) অংশগ্রহণ করেন।

প্রতি বছরের ১২ই রবিউল আউয়াল বিকেল ৩ টা ২৪ মিনিটে শাহপুর দরবার শরীফ থেকে কুমিল্লা টাউন হল ময়দানে জুলুস শুরু হয়। এরপর হাজারো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে জুলুসটি কুমিল্লা টাউন হল ময়দান থেকে যাত্রা শুরু করে নগরীর কেন্দ্রীয় ঈদগা,মোগলটুলি,রাজগঞ্জ, ও কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জুলুস শেষে টাউন হল ময়দানে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা পবিত্র ঈদে মাজিউন্নবী (ﷺ) ঈদে মিলাদুন্নবী (ﷺ) নুরুন্নবী (দঃ) দুনিয়ায় নূরানী শুভাগমন স্মরণে আলোচনা করে।

জসনে জুলুস উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু,শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম আলহাজ্ব আতাউর রহমান, আলহাজ্ব মো. শহিদুল ইসলাম মাস্টার,জিকরুল্লা ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের সভাপতি আলহাজ ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী, সেক্রেটারি আলহাজ্ব মো. শরিফুল ইসলাম আল কাদেরী,জিকরুল্লা ইসলামিয়া যুব কমিটি কুমিল্লা মহানগর এর সভাপতি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ,মোহাম্মদ কবির হোসেন,মেডিকেল মো. শহিদুল ইসলাম, প্রবাসী জিকরুল্লাহ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রিপন এবং জিকরুল্লাহ ইসলামিক কমিটি বুড়িচং আঞ্চলিক শাখার সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী,বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব গাজী সোলাইমান আল কাদেরী, মাওলানা কাউছার আহমদ শাহপুরী, মাওলানা শামীন রেজা,মাওলানা মাহবুব রেজা,মাওলানা ফজলুল করীম, সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক নেতৃবৃন্দ।

আগত সকল অতিথিদের কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা অভিনন্দন জানান।

কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির নেতৃবৃন্দ জানান, পবিত্র ঈদে মাজিউন্নবী (ﷺ) ঈদে মিলাদুন্নবী (ﷺ) নুরুন্নবী (দঃ) প্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সত্য, ন্যায় ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর জসনে জুলুস এর আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নুরুন্নবী (দঃ) আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,